সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ

 প্রকাশিত: ১৩:২১, ৮ আগস্ট ২০২৪

যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ

উগ্র ডানপন্থীদের কয়েক দিনের সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।   

গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় মুসলিম কিশোর জড়িত এমন গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয় বুধবার (৭ জুলাই) হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।

গতকাল সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন।

তারা স্লোগান দিচ্ছিলেন, ‘কাদের সড়ক? আমাদের সড়ক!’ কয়েকজনের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘উগ্র ডানপন্থীদের থামাও’। খবর বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।  

সন্দেহভাজন হামলাকারী ওই কিশোরের বয়স ১৭ বছর, নাম অ্যাক্সেল রুডাকুবানা। ওয়েলসে তার জন্ম। তার মা–বাবা রুয়ান্ডা থেকে এসেছেন।