রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

গুলির ঘটনার পর বিমান থেকে হেঁটে নামতে দেখা যায় ট্রাম্পকে

 প্রকাশিত: ১৭:১২, ১৪ জুলাই ২০২৪

গুলির ঘটনার পর বিমান থেকে হেঁটে নামতে দেখা যায় ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়ার কয়েক ঘন্টা পর তাকে তার বিমান থেকে করো সাহায্যে ছাড়াই হেঁটে নেমে আসতে দেখা যায়। রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টরের পোস্ট করা একটি ভিডিও বার্তা থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

মার্গো মার্টিনের এক্সে পোস্ট করা ভিডিও বার্তায় টাইবিহীন নৌবাহিনীর স্যুট এবং সাদা শার্ট পরিহিত ট্রাম্পকে বিমান থেকে একটি সিঁড়ি বেয়ে নামতে দেখা যাচ্ছে। সেখানে একজন সশস্ত্র এজেন্টকে গার্ড হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার ডান কান ভিডিও ফুটেজে দেখা যায়নি। এ হত্যা প্রচেষ্টায় ট্রাম্প ডান কানে আঘাত পান।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প নিউ জার্সিতে রয়েছেন। সেখানে তিনি রাত কাটাবেন।