মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস সম্মত হয়েছে: জো বাইডেন

 আপডেট: ১৫:০১, ১৩ জুলাই ২০২৪

যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস সম্মত হয়েছে: জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বাইডেন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কীভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যায় এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তার জন্য ছয় সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত কাঠামো তৈরি করেছিলাম। এখনও কাজ বাকি আছে এবং এগুলো জটিল বিষয়। তবে সেই কাঠামোটিতে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে। সমঝোতার দায়িত্ব দেয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

জো বাইডেন মে মাসের শেষের দিকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা সম্ভব হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ৩ জুলাই বলেছে, তারা একটি জিম্মি চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে এবং এতে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর কাজ চলছে। এর পরের দিন হামাস গাজার পরিস্থিতি সমাধানের উপায় সম্পর্কে মিশর, কাতার এবং তুরস্কের সাথে রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার আলোচনা পরামর্শ ঘোষণা দিয়েছেন।