সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরো ছড়িয়েছে

 প্রকাশিত: ১৫:১০, ৬ জুলাই ২০২৪

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরো ছড়িয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রেকর্ড তাপমাত্রায় দাবানল আরো ছড়িয়েছে। দমকল বাহিনী কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

এদিকে বিখ্যাত ইয়োসোমাইট জাতীয় উদ্যানের কাছে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে শুক্রবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, শুক্র ও শনিবার পশ্চিমে বিপজ্জনক তাপমাত্রা আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গড়ে তাপমাত্রা ১৫ থেকে ৩০ ডিগ্রি বেশি থাকবে। লাখ লাখ আমেরিকান ৪ জুলাই স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষ্যে আতশবাজি প্রদর্শনের প্রেক্ষিতে সপ্তাহান্তে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গত কয়েক দশক ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এর জন্যে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা দায়ী।