রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

সাপ আতঙ্কে জাপানি বুলেট ট্রেন পরিষেবা বিলম্বিত

 প্রকাশিত: ১৪:৫৩, ১৭ এপ্রিল ২০২৪

সাপ আতঙ্কে জাপানি বুলেট ট্রেন পরিষেবা বিলম্বিত

জাপানের বহুমুখী বুলেট ট্রেনে সামান্য বিলম্বও বিরল এবং এমনকি আরও অস্বাভাবিক সাপ ঢুকে পড়ে বুলেট ট্রেন পরিষেবাগুলো থামিয়ে দেয়া।  

মঙ্গলবার সন্ধ্যায়, একজন যাত্রী ৪০-সেন্টিমিটার (প্রায় ১৬-ইঞ্চি) একটি সাপ সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেছিলেন।

নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।

সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়। তবে যাত্রীদের মধ্যে কোন আঘাত বা আতঙ্ক ছিল না। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন।

বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতর সহ ছোট কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আনতে পারেন,কিন্তু সাপ নয়। বুনো সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করা কঠিন।

মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে।’ কিন্তু ‘আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।’

তিনি বলেন, ট্রেনটি মূলত ওসাকা যাওয়াার জন্য নির্ধারিত ছিল, ট্রেনটি প্রায় ১৭ মিনিট দেরি করে।

এই ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে।