রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন নিখোঁজ

 প্রকাশিত: ১১:৪৪, ২৫ মার্চ ২০২৩

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন নিখোঁজ

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছে। তারা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী।

তবে জানা যায় গত দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭। স্থানীয় কর্তৃপক্ষ মনে করছে নৌকাগুলো ইতালির দিকেই যাচ্ছিল।

এদিকে তিউনিসিয়ার কোস্ট গার্ড দুই দিনে ইতালিগামী ৫৬টি নৌকা থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে। দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, অবৈধভাবে দেশ ত্যাগ চেষ্টার সময় তারা তিন হাজারের বেশি মানুষকে আটক করেছেন।

ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, ১ হাজার ৩৩ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। ৯৬০ জন ডুবে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রনটেক্স জানায়, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরের পথ দিয়ে ৫২ হাজার অভিবাসী অবৈধভাবে ঢুকেছেন। এসব অভিবাসী প্রধানত তিউনিসিয়া, মিসর ও বাংলাদেশ থেকে গিয়েছেন।