সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত

 প্রকাশিত: ১১:০৫, ২৫ মার্চ ২০২৩

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছে ,সিরিয়ায় ইরানপন্থি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে দেশটির পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। জানা যায় এই হামলায় ইরানপন্থি গোষ্ঠীর ১১ সদস্য নিহত হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও আরও একজন আহত হন। এছাড়া আহত হন আরও পাঁচ সেনা। ইরানের ড্রোন হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক বিমান হামলা উভয়ই বৃহস্পতিবার ঘটেছে।
 
মার্কিন জেনারেল জানিয়েছেন,২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ বার হামলা চালিয়েছে। তারা যদি আক্রমণ বন্ধ না করে তবে এই চলমান আগ্রাসন অব্যাহত থাকবে।