বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় বন্যা, নিহত বেড়ে ১৪

 প্রকাশিত: ১২:০৯, ১৬ মার্চ ২০২৩

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় বন্যা, নিহত বেড়ে ১৪

তুরস্কের ভূমিকম্পদুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায় নিহতদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে এ বন্যার সৃষ্টি হয়েছে।

এদিকে জানা যায় বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। এদের অনেক জন নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাড়তে থাকা কর্দমাক্ত পানির শক্তিশালী স্রোতে ভেসে যাচ্ছেন অনেকে। ভেসে যাচ্ছে আশপাশে রাখা গাড়ি ও তাঁবু।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা বিভিন্ন এলাকায় তাঁবু ও কন্টেইনারে দিন কাটাচ্ছেন।