রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে শিশুসহ নিহত ৮

 প্রকাশিত: ১২:০৩, ১৪ মার্চ ২০২৩

ব্রাজিলে ভূমিধসে শিশুসহ নিহত ৮

ব্রাজিলের অ্যামাজন রাজ্যের রাজধানী মানাউসে ভয়াবহ ভূমিধসে আটজন নিহত হয়েছেন। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক।

গত সোমবার (১৩ মার্চ) শহরটির পূর্বাঞ্চলীয় অংশে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা জিনহুয়া এজেন্সি।

 নিহতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এছাড়া ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলও। স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা এরইমধ্যে কয়েকটি মরদেহ বের করে এনেছেন।

তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বেশ কিছুসংখ্যক লোক। জীবিত ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

‘জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিপর্যয়’ বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।