সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১০

 আপডেট: ১৫:০২, ১৩ মার্চ ২০২৩

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১০

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। জানা যায় নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। খবর এএফপির।
 
স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে এই হামলার ঘটনা ঘটে। সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ঐ বারটি অবস্থিত এবং হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়ে। বারের গ্রাহক ও কর্মচারীদের ওপর গুলি চালায়।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে সর্বশেষ এ হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

তবে এ হামলায় নিহতদের মধ্যে সবাই ছিলেন দেশটির সাধারণ নাগরিক। এমন অতর্কিত হামলায় দেশবাসী পুরো হতবাক হয়েছেন।