রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

রাশিয়ার প্রতিক্রিয়া

 প্রকাশিত: ০০:০২, ২৭ জানুয়ারি ২০২৩

রাশিয়ার প্রতিক্রিয়া

ইউক্রেনকে ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ইউক্রেনে ট্যাংক সরবরাহের বিষয়টি সংঘাতে সরাসরি এবং ক্রমবর্ধমান পশ্চিমা সম্পৃক্ততা হিসেবে দেখা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় রাজধানী এবং ওয়াশিংটন ক্রমাগত বিবৃতি দেয় যে ট্যাংকসহ বিভিন্ন ধরনের অস্ত্র পাঠানোর মানে কোনোভাবেই শত্রুতায় তাদের জড়িত হওয়া নয়। আমরা তাদের সঙ্গে একমত নই। মস্কো একে সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়ার বিষয় হিসেবেই দেখছে।’

বিশ্লেষকেরা বলছেন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার ঘোষণা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়। তবে ক্রেমলিন বলছে, তাতে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না। বরং রাশিয়াকে হারাতে পশ্চিমারা যে ভ্রমের মধ্যে আছে, সে জন্য তাদের অনুশোচনা করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪