সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

 প্রকাশিত: ১৮:৩৪, ১৫ জানুয়ারি ২০২৩

নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

নেপালে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। উদ্ধারকাজে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

আজ (১৫ জানুয়ারি) সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি পোখারার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড়ঘেরা স্থানে আছড়ে পড়ে।

জানা  যায় দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা ৩১টি মরদেহ হাসপাতালে পাঠিয়েছি। গিরিখাদ থেকে আরো ৩৭টি মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

তিনি জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে দুই পাহাড়ের মাঝের একটি গিরিগাদে। সেখানে পৌঁছানোর বিষয়টিই এখন তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং।