রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

 আপডেট: ১৫:২৫, ২৪ নভেম্বর ২০২২

ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে রাশিয়ার রাষ্ট্রদূত পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হলো। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ^ মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ^জুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

এই কমিটির সদস্যদের কাছে মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান। তিনি বলেন, ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি।

জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে কমিটির প্রধান হিসেবে রাশিয়ার এ দায়িত্ব পালন নিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
এদিকে রাশিয়ার পরের সারিতে থাকা সৌদি আরব কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব নেবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে ধারনা করা হচেছ।