শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ভারী বর্ষণে বিপর্যস্ত নাইজার, মৃত্যু ১৭৯

 প্রকাশিত: ১৪:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

ভারী বর্ষণে বিপর্যস্ত নাইজার, মৃত্যু ১৭৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। গত মাস থেকে প্রবল হওয়া বর্ষণে মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য যে, এ অঞ্চলের অধিকাংশের বাড়ি মাটি দিয়ে তৈরি।

সাধারণ নাগরিকদের বাড়িঘর ডুবে যাওয়া বা ভেঙে পড়ার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংস্থাটি। 

দেশটির মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত সপ্তাহে জিন্ডার এলাকার অ্যাঙ্গুয়াল জুলুর জনগণের জন্য ১৮৫ ব্যাগ চাল, ১৮৫ ব্যাগ ভুট্টা এবং ১৬৬ ব্যাগ মটরশুটির দানা খাদ্য সহায়তা দিয়েছে।