বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

আন্তর্জাতিক

মৃত পশু ও মানুষের পচা দুর্গন্ধ অতিষ্ঠ পাকিস্তানের বানভাসিরা

 প্রকাশিত: ১১:০৬, ৮ সেপ্টেম্বর ২০২২

মৃত পশু ও মানুষের পচা দুর্গন্ধ অতিষ্ঠ পাকিস্তানের বানভাসিরা

পাকিস্তানে বন্যায় প্রায় ১৩০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটিতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো ক্ষতি হয়েছে। খোলা আকাশের নিচে খাবারের চলছে হাহাকার।
 
বন্যায় মৃত পশু ও মানুষের পচা দুর্গন্ধ এবং সাপের উৎপাতে অতিষ্ঠ বানভাসি অভুক্ত মানুষেরা।  
জানা গেছে, পাকিস্তানে সরকারি আশ্রয়কেন্দ্র কম থাকায় উঁচু জায়গায় থাকা রেলস্টেশন, বাসস্টেশনে আশ্রয় নিয়েছেন বানভাসিরা। এরমধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গ্রামীণ এলাকার ছোট একটি রেলওয়ে স্টেশন ও তার আশপাশে গত প্রায় দু’সপ্তাহ ধরে  আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের একজন জেবুন্নিসা বিবি। বন্যার পানি তার বাড়িঘর তলিয়ে যাওয়ায় দু’সপ্তাহ আগে স্বামী-সন্তান নিয়ে এ স্টেশনে এসে আশ্রয় নেন তিনি।

 এখানে কোনো শৌচাগার বা গোসলের স্থান নেই। ফলে বাধ্য হয়েই আমাদের খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে। একে তো দুর্গন্ধে এখানে টেকা দায়, তারওপর খোলা জায়গায় প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে চরম লজ্জা ও বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। আমি নিজেই এর শিকার হয়েছি কয়েকদিন আগে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে একটি গাছের তলায় যখন প্রাকৃতিক কর্ম সারছিলাম তখন খেয়াল করলাম, একজন পুরুষ আড়াল থেকে দেখছে।

জেবুন্নিসা বিবি বলেন, ঐ ঘটনার পর থেকে আমার মেয়েদের নিয়ে খুব চিন্তায় আছি। তাদের একা পাঠিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি না। সবসময় ভয় হয়, নিশ্চয়ই আড়াল থেকে কোনো পুরুষ তাদের দিকে নজর রাখছে। আমরা সবসময় পর্দার আড়ালে থাকতে অভ্যস্ত।

শামিন নামে এক নারী জানান, শৌচাগারে যেন ঘন ঘন যেতে না হয়- সেজন্য যতখানি সম্ভব কম পানি পান করছেন তিনি ও তার মেয়েরা। এতে সারাক্ষণই পিপাসার কষ্ট সহ্য করতে হয় তাদের।

তিনি আরো জানান, সাধারণত দিনের আলো নেভার পর সন্ধ্যা ও রাতের অন্ধকারে প্রাকৃতিক কর্ম সারতে যান তারা। সারক্ষণ খেয়াল রাখেন— কোনো পুরুষ তাদের অনুসরণ করছে কিনা। কিন্তু এখানে রাতের বেলায় বাইরে যাওয়াও ঝুঁকিপূর্ণ। কারণ রাত হলেই স্টেশনের বাইরের অন্ধকার এলাকায় এখানে সাপ আর কাঁকড়াবিছের আনাগোনা বেড়ে যায়।