সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

সৌদিতে আরবে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

 প্রকাশিত: ১১:২৫, ১ জুলাই ২০২২

সৌদিতে আরবে আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) পবিত্র হজ পালনে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। এ নিয়ে এ বছর সৌদিতে হজ পালনে গিয়ে ৯ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ৩ জন রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, ৩০ জুন মৃত দু’জনের মধ্যে একজনের নাম ফাতেমা বেগম (৬০)। তার গ্রামের বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। তার পাসপোর্ট নম্বর- ইই০৩৮২৮৪৩। তার হজ গাইড মো. রজমান আলী ভূঁইয়া, মোনাজ্জেম মোহাম্মদ আবদুছ ছালাম ভূঁইয়া।

এছাড়া এদিন মৃত অন্যজন হলেন রফিকুল ইসলাম (৪৭)। তার পাসপোর্ট নং বিটি০৪৮৫৪৩৩। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতৈল গ্রামের বাসিন্দা।

এর আগে, আরো সাতজন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪), মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন এবং ২৮ জুন মো. আব্দুল গফুর মিয়া (৬১) মারা যান।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।