বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

 প্রকাশিত: ১২:০৪, ১৪ মে ২০২২

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কার্যালয় থেকে আজ শনিবার এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। আরডার্ন নিজেও এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন।  

আজ সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে আরডার্নের কোভিড সংক্রমণ ধরা পড়ে।

শনিবার সকালে পোস্ট করা স্ট্যাটাসে আরডার্ন জানিয়েছেন, ‘সব চেষ্টার পরও দুর্ভাগ্যবশত আমিও আমার পরিবারের বাকিদের সঙ্গে যোগ দিলাম, কোভিড-১৯ এ পজিটিভ হলাম।’

আরডার্ন গত রোববার থেকে নিজের বাড়িতে আইসোলেশনে ছিলেন। তখন তার বাগদত্তা ক্লার্ক গেফোর্ড করোনায় পজিটিভ হয়েছিলেন। 

আরডার্ন আরো জানিয়েছেন, ‘ক্লার্ক প্রথম পজিটিভ হওয়ার পর রোববার থেকে আমরা আইসোলেশনে আছি। নিভ (আরডার্নের মেয়ে) বুধবার পরীক্ষায় পজিটিভ হয়।’ 

করোনা পজিটিভ হওয়ায় আরডার্নকে ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।