রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

 প্রকাশিত: ১৫:৩৫, ১৩ মে ২০২২

নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্রীকে ধাক্কা, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নিউ ইয়র্কের ব্রুকলিনে হান্টার কলেজের বাংলাদেশি শিক্ষার্থী জিনাত হোসেনকে ধাক্কা মেরেছিল ছিনতাইকারী। তাতে সাবওয়ে ট্রেন লাইনে গিয়ে পড়েন ২৪ বছরের জিনাত। এবং ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গত বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। 

জিনাত বাবা-মাসহ নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। নিহত জিনাত নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা যায়। 

ডা. এনামুল হক জানান, ২০১৫ সালে বাবা-মার সঙ্গে জিনাত নিউইয়র্কে আসে। বুধবার সে ম্যানহাটনের হান্টার কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। পুলিশ তাদের জানিয়েছে ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়। 

নিউইয়র্ক পুলিশ ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তিনি ছিটকে ট্রেনে লাইনে কাটা পড়ে মারা যান।