বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

 প্রকাশিত: ২১:১২, ১৮ ডিসেম্বর ২০২১

করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শনিবার স্থানীয় সময় সকালের দিকে করাচির শেরশাহ এলাকায় পারাচা চকের কাছে এই বিস্ফোরণ হয়।

করাচি পুলিশের মুখপাত্র বলেন, সেখানকার বেসরকারি একটি ব্যাংকের ভবনের পাশে এই বিষ্ফোরণ ঘটেছে। নিচের নর্দমা পরিষ্কার করার জন্য ওই ভবন খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ভবন খালি করার আগেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ভবনের কাছাকাছি একটি পেট্রোল পাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথামিকভাবে ধারনা করা হচ্ছে ভবনের নিচের নালায় গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।

এক বিবৃতিতে জানা যায়, বিস্ফোরণস্থল পরীক্ষার জন্য একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে ডাকা হয়েছে। তারা রিপোর্ট দিলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

বিস্ফোরণে আহতদের উদ্ধার করে শেরশাহ সিভিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে দুর্ঘটনার খবর পেয়ে সিন্ধু রেঞ্জার্সের কর্মকর্তারা বিস্ফোরণের স্থানে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। এছাড়া লোকজনকে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতেও দেখা যায়। আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে কিছু মানুষ আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

অনলাইন নিউজ পোর্টাল