রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে উড়ছে তালেবান পতাকা

 প্রকাশিত: ১০:২৪, ১০ সেপ্টেম্বর ২০২১

মার্কিন দূতাবাসে উড়ছে তালেবান পতাকা

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের পরিত্যক্ত ভবনটি তালেবানরা তাদের পতাকা দিয়ে রাঙিয়েছে। এদিকে, পাকিস্তান বুধবার বিশ্বকে ‘পুরানো দৃষ্টিভঙ্গি’ বাতিল এবং আফগানিস্তান সম্পর্কে একটি ‘বাস্তবসম্মত এবং বাস্তববাদী’ পদ্ধতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রিসভার সদস্যদের যুক্তরাষ্ট্র তাদের কালো তালিকায় রাখার বিষয়ে গতকাল তালেবান বলেছে, এটি দোহা চুক্তির লঙ্ঘন। পাশাপাশি তারা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পরপরই মার্কিন কূটনৈতিক কর্মীদের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেয়া হয়। ভবনের ভেতরে কেউ না থাকলেও বুধবার তালেবানের দুই নিরাপত্তারক্ষীকে গেটে এবং আরেকজনকে ভবনের সামনের দিকে আহমদ শাহ মাসউদ মোড়ে দেখা যায়। তালেবানের একজন নিরাপত্তারক্ষী বলেছেন, ‘আমাদের নির্দেশ দেয়া হয়েছে ভবনের নিরাপত্তায় থাকতে।’ দূতাবাসের সামনের প্রবেশপথে একজন ব্যক্তিকে তালেবান পতাকা বিক্রি করতেও দেখা যায়। তালেবান নিরাপত্তারক্ষীদের দেখা যায়, তারা শহরের চারপাশে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি ভবনগুলোকে রক্ষা করছে। তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে একশ’রও বেশি চোর ও ডাকাত ধরা পড়েছে, তালেবানরা সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও ফুটেজ পোস্ট করছে।

অনলাইন নিউজ পোর্টাল