বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

স্বাস্থ্য

এবার ঢাকায় জিকা রোগী শনাক্ত

 প্রকাশিত: ১১:৫১, ২৭ নভেম্বর ২০২৪

এবার ঢাকায় জিকা রোগী শনাক্ত

ঢাকায় এবার জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত তিন মাসে আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

 মঙ্গলবার (২৬ নভেম্বর ) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন গণমাধ্যমকে বলেন, গত দেড়–দুই মাসের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে। জিকা শনাক্ত ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী ও বনানীর বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পাওয়া মশার নমুনাতেও জিকা ভাইরাস পাওয়া গেছে।

এডিস মশাবাহিত জিকা রোগ দেশে প্রথম শনাক্ত হয় ২০১৪ সালে।  

গত বছর পাঁচজন জিকা রোগী শনাক্ত করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।  

সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জিকা শনাক্ত হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বড় ধরনের সতর্কসংকেত। চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে নতুন করে ভাবতে হবে, কাজ করতে হবে।

আইইডিসিআর বলছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, উপসর্গভিত্তিক চিকিৎসা দিতে হয়। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল–জাতীয় খাবার খেতে হবে, জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হবে।

রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে।

আইইডিসিআরের ওয়েবসাইটে জিকা রোগ বিষয়ে বলা হয়েছে, ৮০ শতাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না। বাকি ২০ শতাংশ ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়।  

জিকায় আক্রান্ত ব্যক্তির চামড়ায় লালচে দানার মতো ছোপ (র্যাশ) দেখা দেয়। সঙ্গে মাথাব্যথা, চোখ লালচে হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা থাকে। আক্রান্ত হওয়ার ৩ থেকে ১২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, থাকে ২ থেকে ৭ দিন।

গত আড়াই মাসে আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের গবেষকেরাও তাদের গবেষণাগারে নমুনা পরীক্ষায় জিকা রোগী শনাক্ত করেছেন। অন্তত চারজনের রক্তের নমুনা পরীক্ষায় জিকা শনাক্ত হয়েছে।  

অর্থাৎ আইইডিসিআর ও আইসিডিডিআরবির গবেষকেরা গত তিন মাসে আটজনের জিকায় সংক্রমিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

ঢাকার বাইরে জিকা ভাইরাসের কী পরিস্থিতি তা জানা নেই। কারণ, ঢাকার বাইরের নমুনা আইসিডিডিআরবি বা আইইডিসিআর পরীক্ষা করেনি।