বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

ফিচার

নরসিংদীতে ছুরিআঘাতে ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছে

 প্রকাশিত: ১৩:০৮, ১১ জানুয়ারি ২০২১

নরসিংদীতে ছুরিআঘাতে ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছে

নরসিংদী শহরের ভেলানগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাইমুর রহমান (২৪) নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে ভেলানগরের চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নাইমুরের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার তারানগর গ্রামে। তিনি সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামের একটি ভেটেরিনারি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে এই ওষুধ কোম্পানিতে যোগ দেন নাইমুর। তিনি শহরের ভেলানগর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের পেছনে একটি মেসে ভাড়া থাকতেন। গতকাল রোববার রাতে কাজ শেষে ওই বাসায় ফেরার জন্য রওনা হলেও তিনি মেসে ফেরেননি। আজ ভোরে ভেলানগরের চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। লাশটি নাইমুরের বলে শনাক্ত করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল