বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

ফিচার

মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত কুমিল্লার সিঙ্গাচোঁ জামে মসজিদ

 প্রকাশিত: ১১:৩২, ১ সেপ্টেম্বর ২০২৩

মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত কুমিল্লার সিঙ্গাচোঁ জামে মসজিদ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নে প্রত্নতত্ত্ব নিদর্শন জামে মসজিদটি মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত। প্রায় তিনশ বছর আগে নির্মিত এই মসজিদটি উপজেলার সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়িতে অবস্থিত। মসজিদটি বর্তমানে ভগ্নদশায় পতিত হয়েছে। ইতিমধ্যেই মসজিদটিতে ফাটল ধরেছে ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মসজিদটি মুঘল সাম্রাজ্যের শেষভাগে বৃটিশ শাসনামলের আগে নির্মাণ করেন জমিদার আসকর আলী ভূঁইয়া।

সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়ি মসজিদটি আয়তাকার ভূমি নকশায় নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত মসজিদটি বেশ কারুকার্য খচিত ফুল, লতা-পাতা ও জ্যামিতিক নকশার অলংকরণ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর বাসসকে জানান, মসজিদটি আনুমানিক ৩৫০-৪০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। সে হিসেবে মসজিদটির নির্মাণকাল আনুমানিক খ্রিস্টীয় ১৭-১৮শ’ শতক হতে পারে। এতো পুরোনো এই মসজিদটি ইতিমধ্যেই কুমিল্লার প্রতœতত্ত্ব অধিদপ্তরের তালিকায় অর্ন্তরভূক্ত করা হয়েছে এবং মসজিদের সামনে জনসাধারণের জ্ঞাতার্থে সাইনবোর্ড লাগানো হয়েছে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, মসজিদটি মধ্যযুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। মসজিদকে খুব শিগগিরই সংস্কার করা হবে।