রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ফিচার

বগুড়ায় আম কুড়াতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

 প্রকাশিত: ০৯:৪০, ১৮ মে ২০২২

বগুড়ায় আম কুড়াতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে  হালকা ঝড় এর মধ্যে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের তারাবাইশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা  হলো- তারাবাইশা গ্রামের মেহেদী হাসানের ছয় বছর বয়সী ছেলে মিরাজুল ও মিজানুর রহমানের ছয় বছরের মেয়ে আয়শা খাতুন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে হালকা ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায় মিরাজ ও আয়শা। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হন পরিবারের লোকজন। একপর্যায়ে আমগাছের পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

 পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরে পড়ে থাকা আম তুলতে গিয়ে দুই শিশু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।