বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

অর্থনীতি

ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার 

 আপডেট: ১৯:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার 

ডিম, আলু ও দেশি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার প্রথমবারের মতো এই ৩টি পণ্যের দাম বেঁধে দিল। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

সরকারের বেধে দেওয়া দাম অনুযায়ী, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ফার্মের মুরগির ডিমের দাম হবে ১২ টাকা। আলু খুচরা পর্যায়ে বিক্রি করতে হবে ৩৫ থেকে ৩৬ টাকায়। আর হিমাগার পর্যায়ে আলুর দাম হবে ২৬-২৭ টাকা। এখন থেকে দেশি পেঁয়াজের সর্বোচ্চ মূল্য হবে ৬৪-৬৫ টাকা।

গতকাল বুধবার কৃষিপণ্যের মূল্য পর্যালোচনা নিয়ে একটি বৈঠক হয়। তার  ধারাবাহিকতায় আজ বৃহস্পতির দুপুরে সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন।

বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা প্রতিটি ডিমের দাম ১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত না মানলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে। ডিম আমদানির অনুমতি চেয়ে আগেই ব্যবসায়ীরা আবেদন করেছেন। তা মন্ত্রণালয়ে জমা আছে। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এও বলেন যে হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ আসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তখন নিলাম করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করে দেওয়া হবে।

এছাড়া বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণাও দিয়েছেন। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৫ টাকা কমে এখন থেকে ১৬৯ টাকা হবে।

দাম বেঁধে দেওয়া ডিম, আলু ও দেশি পেঁয়াজের বাজার আগামীকাল শুক্রবার থেকে তদারকি করবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।