রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫

 আপডেট: ১৪:২৪, ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫

রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।

ওসি বলেন, সকালে চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পিকআপের সঙ্গে রাঙামাটি থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন মারা গেছেন।

“আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। এখন কাজ করছি।”

তবে হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও সৈকত আকবর জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে হাসপাতালে এখন পর্যন্ত কোনো আহত বা মরদেহ নিয়ে আসা হয়নি।