সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

শহীদ আবু সাঈদের পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৫৫, ২৪ মার্চ ২০২৫

শহীদ আবু সাঈদের পরিবারকে সহায়তা দিল সেনাবাহিনী

শহীদ আবু সাঈদের পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ আবু সাঈদের বাবার হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন নিরস্ত্র আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।  

আইএসপিআর জানায়, গত বছরের ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে রংপুর থেকে সিএমএইচ, ঢাকায় আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।  

পরবর্তীতে গত ২৩ মার্চ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনীপ্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।