রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব

 প্রকাশিত: ১৯:৪৫, ২৪ মার্চ ২০২৫

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি অবস্থা জারির  তথ্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়।

পরে আজ সাংবাদিকরা স্বরাষ্ট্রসচিবের কাছে ‘জরুরি অবস্থা’ নিয়ে ছড়ানো তথ্যের বিষয়ে জানতে চান। তিনি বলেন, এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে।  

তিনি বলেন, আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ আরও অনেকে।