রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 আপডেট: ১৬:০৭, ১৫ মার্চ ২০২৫

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা

হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষা ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। শনিবার দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দেন। ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের পর শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আবু হাছান লিখিত বক্তব্য পাঠ করেন। শিক্ষার্থীরা বলেন, ‘মানহীনতার অভিযোগ তুলে হবিগঞ্জসহ দেশের ছয়টি মেডিক্যাল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারের এমন হঠকারী সিদ্ধান্ত স্বাস্থ্যশিক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে এবং এ অঞ্চলের মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে।’

তারা হুঁশিয়ারি দেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিদ্ধান্ত থেকে না সরে, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।