বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

 প্রকাশিত: ১৪:২০, ১৫ মার্চ ২০২৫

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স আনুমানিক ৬২ বছর ও ৫৮ বছর। তবে তাদের নাম জানা যায়নি। অপরজন হলেন অটোরিকশাচালক (৪২)।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর বাজারে দিকে যাচ্ছিল। একপর্যায়ে অটোরিকশাটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদিআশুলাই এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও স্বামী-স্ত্রী মারা যান।  

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।