শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ইসি কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

 প্রকাশিত: ১৪:০১, ১৩ মার্চ ২০২৫

ইসি কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকার বাইরে সারাদেশে একই কর্মসূচি পালিত হয়েছে। তাতে এনআইডিসহ সব ধরনের সেবাদান বন্ধ থাকে।

আগারগাঁওয়ের কর্মসূচি থেকে ‘এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়’; ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়’; ‘ভোটার তাকিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না’; ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার’; ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। এসব স্লোগান সংবলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, “মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার ৩ ঘণ্টা ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করা হবে।"

আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচির সময় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।