রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

পঞ্চগড়ে অব্যাহত পাহাড়ি হিম বাতাস, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

 প্রকাশিত: ১০:৪৩, ৯ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে অব্যাহত পাহাড়ি হিম বাতাস, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

সারাদেশের মতো দেশের উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা একদিনের ব্যবধানে আবারও ৯ ডিগ্রির ঘরে গিয়ে নেমেছে। এ নিয়ে আবারও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এদিকে কুয়াশার পরিমাণ কম থাকায় উঁকি দেওয়ার চেষ্টা করছে সূর্য। তবে আকাশে মেঘ থাকায় বেলা বাড়লেও ছড়াতে পারেনি উত্তাপ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা থেকে রাত যতই গভীর হয় জেলায় শীতের তীব্রতা বাড়তেই থাকে। যা পরদিন সকাল ৮টা পর্যন্ত থাকছে। আর এ সময়ে ঠান্ডার তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের দারিদ্র ও ছিন্নমূল মানুষ। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাস জুড়ে কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার ওপর দিয়ে। একইসঙ্গে বাড়বে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ নিয়ে আবারও জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।