রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, আসছে শৈত্যপ্রবাহ

 প্রকাশিত: ১১:০৫, ১২ ডিসেম্বর ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, আসছে শৈত্যপ্রবাহ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।  

একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি।

সেই সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। সকাল থেকে ছিল কুয়াশার দাপট। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন তারা। গরম কাপড় পরে শীত নিবারণের চেষ্টা করছেন।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, আগামী কয়েকদিনের ব্যবধানে তামপাত্রা আরও কমতে পারে। আসতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।