রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

ডিসেম্বরের ২য় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

 প্রকাশিত: ১২:০৭, ২৮ নভেম্বর ২০২৪

ডিসেম্বরের ২য় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একদিন যুক্তরাজ্যের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন।  

এর আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে বুধবার দুপুরে গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।