শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

 প্রকাশিত: ১১:২০, ৩১ অক্টোবর ২০২৪

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে অবরোধ চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।

বুধবার খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় গুলিতে সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা নামে ইউপিডিএফের তিন কর্মী নিহত হন। এরই প্রতিবাদে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “অবরোধকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের টহল চলছে।”

সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার যান চলাচল ব্ন্ধ থাকলেও শহরের ভেতরে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। তবে নয় উপজেলার সঙ্গে যাত্রীবাহী যানবাহন চলাচল স্বাভাবিক দিনের চাইতে ‘তুলনামূলক কম’।

অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের রামগড় অংশে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা।

এছাড়া দীঘিনালা-বাবুছড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।