রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, এক পরিবারের ৬ জনের মৃত্যু

 আপডেট: ১৬:১১, ১ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, এক পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জন মারা গেছেন।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

 নিহতরা হলেন- এমারুল (৪৫), স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের সন্তান পলাশ (১২), ফরহাদ (৯), ফাতেমা (৭) এবং ওমর ফারুক (৩)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনমজুর এমারুল হক। পরে গভীর রাতে আগুনে এমারুল তার স্ত্রী-সন্তানসহ আগুনে পুড়ে মারা যান। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেতর থেকে তালা ও সিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি ভেতর থেকে তালা দেওয়া ছিল। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।