শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

হবিগঞ্জে মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

 প্রকাশিত: ১৯:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল আলীম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পেশকার তাজুল ইসলাম।

২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ তোলেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন।

পরে তিনি বাদী হয়ে মানহানির মামলা করেন। মামলাটি ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আইনজীবী নুরুল ইসলাম বলেন, “মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনি মোকাবিলার মাধ্যমে রায় আমাদের পক্ষে এসেছে। তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগের ওই নেতা মিথ্যা অভিযোগে মামলাটি করেছিলেন।”

পেশকার তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না। প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করেননি।

সেজন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন বলে জানান তিনি।