বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য: নতুন এটর্নি জেনারেল

 প্রকাশিত: ১৮:২২, ৮ আগস্ট ২০২৪

রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য: নতুন এটর্নি জেনারেল

 নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য। 

এটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব তার গ্রহণের পর তিনি আজ এ মন্তব্য করেন। 
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ  ইউনূস দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

এটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে। 

এটর্নি জেনারেল দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।