বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পিটুনিতে ছত্রভঙ্গ কোটাবিরোধীরা

 প্রকাশিত: ১৯:৩৮, ১৫ জুলাই ২০২৪

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পিটুনিতে ছত্রভঙ্গ কোটাবিরোধীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের পর কোটাবিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার বিকালে প্রায় আধা ঘণ্টা ধরে এই সংঘর্ষের মধ্যে আহত শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা চার হলেন- মাহমুদুল হাসান (২৩), ইয়াকুব (২১), রাকিব (২৪) ও মাসুদ (২৩)। তারা সবাই ঢাকা বিশ্বদ্যিালয়ের বিভিন্ন হলের ছাত্র।

আহত মাহমুদুল জানান, বিজয় ৭১ হলের সামনে বিকাল ৩ টার দিকে ইট পাটকেল ও লাঠির আঘাতে আহত হন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে দুই পক্ষই এদিন রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল, যা নিয়ে উত্তেজনা চলছিল সকাল থেকেই।