সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

 প্রকাশিত: ১১:২০, ৯ জুলাই ২০২৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

বগুড়া জেলার বনানীতে দুরপাল্লার বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুন্দারহাট হাইওয়ের থানার ইনচার্জ আব্বাস

আলী জানান, সোমবার দিনগত রাত ২টা ৫০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৪-৩১৭০) যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ট-২০-৫৫৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে একজন বাসযাত্রী মারা যান।

এদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় চিকিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেন নামের আরো একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা চারজনে।

কুন্দারহাট হাইওয়ের থানার ইনচার্জ জানান , বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।