বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

 প্রকাশিত: ১৮:৪৮, ১৮ জুন ২০২৪

রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার  সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুইদলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মো. নাঈম নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে নাঈম সেখানে মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার বিকেলের দিকে বাঘাইহাটে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত নাঈম শান্তি পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। সে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পশ্চিম দূর্গাছড়ি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ।

বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল বাসসকে জানান, সাজেকের বাঘাইহাটে দুইপক্ষের গোলাগুলিতে  শান্তি পরিবহনের সুপারভাইজার গুলিবিদ্ধ মো. নাঈমকে (৩৫) সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।

তিনি জানান, ঘটনাস্থলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।