রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

ফাঁসির আসামির মুক্তির আদেশ স্থগিত

 প্রকাশিত: ১৫:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফাঁসির আসামির মুক্তির আদেশ স্থগিত

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শরীফুলকে হাইকোর্টের দেয়া খালাসের রায় স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে আনা আবেদনে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন। তবে তাকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মামলা সূত্র নথিতে বলা হয়, ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ আসামি মো. শরীফুলকে ২০১২ সালে চাপাইনবাবগঞ্জ থেকে আটক করে বিজিবি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে মৃত্যুদন্ড দেন আদালত। পাঠানো হয় কনডেম সেলে। এরপর মৃত্যুদন্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথরেফারেন্স আকারে পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আপিল করেন শরীফুল।
হাইকোর্ট গত ১২ সেপ্টেম্বর ডেথ রেফারেন্স খারিজ করে রায় দেন। সেইসঙ্গে সাজা পরিবর্তন করে ১০ বছর কারাদন্ড দেয়া হয়। যেহেতু এরই মধ্যে আসামি ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে আছে তাই তাকে রায়ে খালাস দেয়া হয়েছে।  

ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ২৫ গ্রামের বেশি হেরোইন হলে আইনে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের বিধান আছে। এর বিকল্প সাজার বিধান নেই। এখানে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন। তাই ১০ বছরের সাজা আইন সঙ্গত নয়।রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।