মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চালু

 আপডেট: ১৫:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চালু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে আজ। এই সার্ভিস বিরতিহীনভাবে ফার্মগেট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে দেওয়া হবে।    

আজ সোমবার সকাল ১১টা থেকে প্রাথমিকভাবে এই সার্ভিস শুরু হয়। শুরুতে আটটি দ্বিতল বাস চলছে এই রুটে।

আজকের এই কার্যক্রম উদ্বোধন করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী। বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামও এই সময় উপস্থিত ছিলেন।
  
যদিও বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, তারপরও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে বলে জানান নুরী।

টোলের টাকা ভাড়ার সঙ্গে যোগ হচ্ছে না। যাত্রীদের ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া দিতে হবে ৩৫ টাকা।

এছাড়া উত্তরার জসীমউদ্‌দীন অ্যাভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। ই-টিকিটিং ব্যবস্থা। ভাড়া বেশি কম হবে না তাই।