সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

 প্রকাশিত: ১৫:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনজন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি রবিরবাজার থেকে টিলাগাঁয়ের দিকে যাচ্ছিল। এসময় টিলাগাঁওয় থেকে আসা একটি দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুরের পথচারী লিয়াকত সরকার ও মোবারকপুরের সিএনজি চালক মহরম মিয়া।

পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।

গুরুতর আহতদেরকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- কামরান, ছয়ফুল ও নিরেন্দ্র মালাকার।