শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জাতীয়

৫৩ জেলায় বইছে তাপপ্রবাহ

 প্রকাশিত: ১৫:০১, ১২ এপ্রিল ২০২৩

৫৩ জেলায় বইছে তাপপ্রবাহ

টানা কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ জেলায় মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বিরাজ করছে। এসব এলাকায় এখন গরমে হাঁসফাঁস অবস্থা। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বলছে, আজও ঢাকাসহ দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরবর্তী তিন দিন এই তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেন।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী জেলাসহ ঢাকা বিভাগের ১৩টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, চট্টগ্রাম বিভাগের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফরিদপুরে ৩৯.৩, কুমারখালীতে ৩৯.৩, যশোর ও খুলনায় ৩৯.২, রাজশাহীতে ৩৯.০, সাতক্ষীরায় ৩৮.৬, ঢাকায় ৩৮.৫, বরিশাল, শ্রীমঙ্গল ও মোংলায় ৩৮.২, বান্দরবানে ৩৮.১ এবং টাঙ্গাইলে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪