রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

ঈদে বাস ভাড়া নিয়ে মালিক সমিতির সুসংবাদ

 প্রকাশিত: ১৫:৩২, ১০ এপ্রিল ২০২৩

ঈদে বাস ভাড়া নিয়ে মালিক সমিতির সুসংবাদ

ঈদে যাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হবে না বলে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোনো রুটে বা কাউন্টারে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার  বেশি নেয়া হবে না।

এর আগে, রোববার সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্বে ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান- এম. ডি, সকল রুট মালিক সমিতি, সকল টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাহিরে রিজার্ভে পাঠানো যাবে না।

এছাড়া বাস টার্মিনালে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪