সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ফের বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান ভোলায়

 আপডেট: ১০:৩৯, ২৪ জানুয়ারি ২০২৩

ফের বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান ভোলায়

আজ সোমবার ভোলা নর্থ-২ কূপে প্রাকৃতিক গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, ভোলার  নর্থ-২ কূপে নতুন এই গ্যাস পাওয়া গেছে। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা গত বছরের ডিসেম্বরের ৫ তারিখে খনন কাজ শুরু করেছিলাম। স্বল্পতম সময়ে এখানে ৩ হাজার ৫২৮ মিটার গভীর পর্যন্ত খনন করেছি আমরা। এখন যাছাই-বাছাই চলছে। কিভাবে এই গ্যাস উত্তোলন এবং জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে এই নিয়ে পর্যালোচনা করা হবে।

দ্বীপ অঞ্চল ভোলায় উৎপাদিত মোট গ্যাসের পরিমাণ এতদিন ছিলো প্রায় ১৪০ মিলিয়ন ঘনফুট।

 

অনলাইন নিউজ পোর্টাল ২৪