মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে আট শিশুসহ আহত ৯

 আপডেট: ২০:৩১, ২০ জানুয়ারি ২০২৩

চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে আট শিশুসহ আহত ৯

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।

এদিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ৯ রোগী চিকিৎসা নিয়েছেন।

জানা যায় আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. মো. আবু নাছের শাকিল বলেন, বিকেল ৫টা পর্যন্ত জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।