রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

 প্রকাশিত: ০৭:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

ঢাকা রাজধানীর হাজারীবাগের মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণে ১জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গত রোববার হাজারীবাগের বউ বাজার এলাকায় রাতে এ ঘটনা ঘটে।

জানা যায় ,গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি মো. মুক্তারুজ্জামান।

তিনি বলেন, হাজারীবাগের বউ বাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ডিপোতে হঠাৎ কেমিক্যাল বিস্ফোরণে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। তবে তার নাম এখনো জানা যায়নি।

এদিকে ওসি বলেন, এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেলের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদেরও নাম-পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেলে আমাদের একজন অফিসারকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।