রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

হবিগঞ্জে এক রাজাকারের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড 

 আপডেট: ১২:৩৮, ৩০ জুন ২০২২

হবিগঞ্জে এক রাজাকারের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে হবিগঞ্জে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ হলো আজ। আরো তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে আমৃত্যু কারাদণ্ড।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। এ ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এবং কে এম হাফিজুল আলম।  

হবিগঞ্জের লাখাই উপজেলায় হত্যা, অপহরণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের কারণে অপরাধীদের সাজা দেওয়া হলো। 

এই মামলায় পাঁচ আসামি ছিল এর মধ্যে হবিগঞ্জের লাখাইয়ের মো. শফি উদ্দিন মাওলানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মো. জাহেদ মিয়া, মো. সালেক মিয়া ও তাজুল ইসলাম ওরফে ফোকনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অন্য আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।

এই মামলার আসামিদের মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া শফি উদ্দিন এবং খালাস পাওয়া সাব্বির আহমেদ মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।